ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ার রায়পুর গ্রামের যুক্তখড়া বিলের ব্রীজের সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় বিপাকে এলাকাবাসী   

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
অক্টোবর ২, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ফজলুর রহমান খান, আটঘরিয়া(পাবনা):
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের রায়পুর-পাঠেশ্বর গ্রামের মাঝে যুক্তখড়া বিলের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছেন ইউনিয়নের অন্তত ১৫-২০ টি গ্রামের মানুষ।
বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই চলছে মোটরসাইকেল, হ্যান্ডট্রলিসহ বিভিন্ন যানবাহন।
এসব যানবাহন সেতুতে উঠতে গিয়ে কখনও কখনও উল্টে পড়ছে পাশের খাদের পঁচা  পানিতে। ঘটছে হতাহতের ঘটনা।
দীর্ঘদিন ধরে সংযোগ সড়ক ভেঙে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
এ সেতুর ওপর দিয়ে দেবোত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ পাশ্ববর্তী সদর
উপজেলারও হাজার হাজার মানুষ চলাচল করে। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে পথচারীদের কোনোরকমে এ সেতু ব্যবহার করতে হচ্ছে।
খাইরুল ইসলাম, শফিকুল, আলহাজ্ব উদ্দিন আব্দুস সালাম, ইয়াসিন আলী সহ অনেকেই
 বলেন, এ সেতু ব্যবহার করে এই ইউনিয়নের বিভিন্ন এলাকা সহ উপজেলা সদরে যাতায়াত করতে হয়।
সেতুর দুই পাশের মাটি সরে যাওয়ায় মারাত্মক ঝুঁকি নিয়ে চলতে হয় আমাদের। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সেতুর সড়ক মেরামত করা উচিত।
দেবোত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত  ইউপি চেয়ারম্যান রতন মোল্লা বলেন, এমনিতেই সেতুটি বেহাল অবস্থা। তার ওপর চলতি বছরের বৃষ্টির কারণে এটি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখন দু’পাশের মাটি সরে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে। যেকোন মুহূর্তে দূঘর্টনার সম্মুখীন হতে হচ্ছে পথচারীদের।
তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ব্রিজের পাশে লাঠির সাথে লাল ফিতা দেয়া হয়েছে। বিষয়টি  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!