ফজলুর রহমান খান, আটঘরিয়া(পাবনা):
আটঘরিয়ায় ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান”গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজন এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।
জেলা শিক্ষা কর্মকর্তা রুস্তম আলী হেলালীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষক ইয়াছিন আলী, তারেক রহমান,মিজান হোসেন, মুরশিদ আলম খান। ধারা বর্ননায ছিলেন শিক্ষক জাহাঙ্গীর আলম, ফারুক হোসেন।
উক্ত গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে দিয়ে শেষ হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
