ঢাকাবুধবার , ৯ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় পদ্মা থেকে বালু উত্তোলনের সময় দুই শ্রমিককে গুলি

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
অক্টোবর ৯, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপ‌জেলার কয়া ইউনিয়নের পদ্মা নদীর বেড় কা‌লোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হ‌লেন, উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রা‌মের সোহরাব আলী শে‌খের ছে‌লে হুমায়ন শেখ (২৭) ও সদর উপ‌জেলার হাটশ হ‌রিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়ার আনোয়ার হো‌সে‌নের ছে‌লে শিমুল হো‌সেন (৩৪)। তারা কু‌ষ্টিয়া ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে চিকিৎসাধীন।

আহত হুমায়ন শেখ জানান, প্রায় ২০ জন মিলে পদ্মা নদী‌র বেড় কালোয়া এলাকায় ড্রেজার দি‌য়ে বালু উত্তোলন করছিলেন। বেলা দেড়টার দি‌কে দুটি ট্রলারে ১৫ থে‌কে ১৭ জন আগ্নেয়াস্ত্র ও ধারা‌লো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। কিছু বু‌ঝে ওঠার আগেই অস্ত্রধারীরা তাদের লক্ষ্য ক‌রে গু‌লি ছুড়ে। এ সময় তিনিসহ দুজন গুলিবিদ্ধ হন। তার হাঁটুর উপ‌রে ১টা ও নিচে ৩টা ছররা গুলি লেগেছে।

হামলাকারীদের চিন‌তে পে‌রে‌ছেন কিনা জান‌তে চাইলে তিনি জানান, ট্রলা‌রে য‌ারা এসেছিলেন তারা সবাই অপরিচিত। ত‌বে নৌকা থে‌কে একজনের মু‌খে শামী‌মের নাম উচ্চারণ কর‌তে শু‌নে‌ছেন। তার ভাষ্য, গত সোমবার থে‌কে তিনি দিনে এক হাজার টাকা মজুরিতে কাজ করছেন। স্থানীয় জিয়া খাঁ তাকে বা‌লু তোলার কাজ দিয়েছেন।

আহত শিমু‌ল জানান, চো‌খে ছররা গু‌লি লে‌গে তিনি গুরুতর আহত হ‌য়ে‌ছেন। এখন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, জেলা যু্লীগের সভাপতি ও কয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার জেলা প্রশাসন থেকে পাস নিয়ে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করত। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর থেকে আত্মগোপনে রয়েছেন। এর পর সম্প্রতি ইউনুছ আলী ও মো. জিয়া নামের দুই বিএনপির সমর্থক বালু উত্তোলনের পাঁয়তারা শুরু করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এরই মধ্যে মঙ্গলবার সকাল থেকে জিয়া শ্রমিক দিয়ে বালু তোলা শুরু করলে দুপুরে গুলির ঘটনা ঘটে।

কু‌ষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুমাইয়া জান্নাত বলেন, দুজন গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন। একজন‌কে পরীক্ষার জন‌্য পাঠা‌নো হ‌য়ে‌ছে। আরেকজন যি‌নি হাসপাতা‌লে র‌য়ে‌ছেন তার অবস্থা ভা‌লো।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ব‌লেন, জান‌তে পে‌রে‌ছি বা‌লু উত্তো‌লন‌কে কেন্দ্র ক‌রে  দুই গ্রুপের সংঘাতে এই ঘটনা ঘ‌টে‌ছে। এর আগে ওই বা‌লিঘাটের ইজারা ছিল  সা‌বেক ইউপি চেয়ারম‌্যান স্বপনের।

তিনি আরও বলেন, দুইজন আহত হ‌য়ে‌ছেন। তা‌দের ছররা গু‌লি লে‌গে‌ছে। ত‌বে তা‌দের অবস্থা গুরুতর নয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!