ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় চাঁদা না দেওয়ায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
অক্টোবর ১৮, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

জুবায়ের খান প্রিন্স, পাবনা:

পাবনায় চাঁদা না পেয়ে প্রতিপক্ষের দুইটি বাড়ী ভাঙচুর,
১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন পাবনা জেলার সুজানগর উপজেলাধীন নাজিরগঞ্জ ইউনিয়নের অন্তর্গত কালিকাপুর গ্রামের তারেকুর রহমান। এঘটনায় একই গ্রামের রিপন শেখ কে প্রধান অভিযুক্ত করে সুজানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

ভুক্তভোগী তারেকুর রহমান জানান, অভিযুক্ত শিপন তার নিকট বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় বুধবার গভীর রাতে তারিকুর রহমানের বাড়িসহ আরও একটি বাড়িতে ভাঙচুর ও লুটতরাজ করে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি , তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!