ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের অভিযানে পাবনা’র পর্নগ্রাফি মামলার প্রধান আসামী গ্রেফতার

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
অক্টোবর ১৯, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

জুবায়ের খান প্রিন্স, পাবনা:

র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দল ১৮ই অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় পাবনা জেলার আটঘরিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে পর্নগ্রাফি আইনে মামলার এজাহার নামীয় প্রধান পলাতক আসামী মোঃ জিল্লুর রহমান শেখ (৫০), পিতা-নফিল উদ্দিন শেখ, সাং-ইসলাম গাঁতী, থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একজন নারীকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে অন্তরঙ্গ ছবি এবং ভিডিও ধারণ করে পরবর্তীতে উল্লেখিত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে তার মান-মর্যাদা হানি করার হুমকি প্রদান করার দায়ে পর্ণগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

ভুক্তভোগীর দায়েরকৃত মামলার প্রেক্ষিতে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা থানায় হস্তান্তর করা হয়েছে গণমাধ্যম কে নিশ্চিত করেছেন খন্দকার গোলাম মোর্ত্তূজা (অতিরিক্ত পুলিশ সুপার) ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!