ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কা, ৩ কৃষি শ্রমিকের মৃত্যু

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
ডিসেম্বর ২৭, ২০২৪ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার সাঁথিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষি শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আ. লতিফ জানান, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

উক্ত স্থানে এলে সাঁথিয়া গামী মালবাহী ট্রাক করিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!