পাবনা জেলা সংবাদদাতাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মোঃ রুবেল শেখ এর নেতৃত্বে সদর উপজেলা হেমায়েতপুর ইউনিয়নের চরসাধুপাড়া (বাতান মাঠ) থেকে বর্নাঢ্য র্যালি শুরু হয়ে লাইব্রেরি বাজার, জজকোর্ট সড়ক হয়ে পাবনার প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে র্যালি টি। বর্নাঢ্য আয়োজনে ছাত্র-ছাত্রীদের রঙিন সাজে আনন্দমুখর পরিবেশে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের সাথে সমবেত হয়।

উদীয়মান তরুণ সাহসী ও পরিশ্রমী সংগঠক মোঃ রুবেল শেখ বলেনঃ সাধারণ ছাত্র-ছাত্রীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়তে হবে। দেশের ইতিহাস-ঐতিহ্য, রাজনীতি, সংস্কৃতি সম্বন্ধে জানতে হবে। খেলাধুলা ও সামাজিক এবং মানবিক কাজে অংশ নিতে হবে। দেশের ক্রান্তিলগ্নে লড়াই করতে প্রস্তুত থাকতে হবে।
আমি তৃণমূলের গ্রাম ও শহরের বিভিন্ন ছাত্র-ছাত্রীদের নিয়ে সংগঠন করি, রাজনীতি ও সামাজিক কাজে অংশ নেই এমনকি ছাত্র-জনতা গণঅভ্যুত্থানেও অগ্রনী ভুমিকা পালন করেছি।
দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে পাবনা জেলা ছাত্রদলেও সকল প্রকার কর্মসুচি পালন করে দল ও দেশের জন্য কাজ করতে সদা প্রস্তুত আছি।
দলীয় কার্যালয়ে দিনব্যাপী জেলা ছাত্রদলের আলোচনা ও নানারকম কর্মসুচির মাধ্যমে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
