যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করেছে জেলা সমাজসেবা কার্যালয় পাবনা। ২’রা জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জেলা সমাজ সেবা কার্যালয় পাবনা।
অনুষ্ঠানের প্রথম পর্বে মুজাহিদ ক্লাব সমাজসেবা কার্যালয় থেকে বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ পর্যন্ত ওয়াকাথন অনুষ্ঠিত হয়। এরপর বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চে দ্বিতীয় পর্ব তথা কল্যাণরাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

সমাজসেবা কার্যালয় জেলা পাবনার উপ-পরিচালক রাশেদুল কবিরের সুচনা ও পরিচালনায় এবং জেলা প্রবেশন কর্মকর্তা হাফিজ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুজ্জামান, পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ড. সালেহ মোহম্মদ আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্র প্রতিনিধিগণ, জেলা সমাজসেবা কার্যালয় থেকে সেবাপ্রাপ্ত সেবাগ্রহীতাসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
