পাবনা লাইব্রেরি বাজার কৃষ্ণপুর এলাকায় মোটরসাইকেল চুরি করা অবস্থায় দুই চোরকে মোটরসাইকেল সহ আটক করে জনতা, পরে পুলিশকে খবর দিয়ে হস্তান্তর করে সদর থানায় মামলা রুজু করা হয়।
পাবনা সদর থানাধীন লাইব্রেরি বাজার কৃষ্ণপুর বালিকা উচ্চ বিদ্যালয় সম্মুখে ব্যবসায়ী ইমরান হোসেন শাওন এর নীল রঙের ১৫৫ সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেল তার নিজের মুরগীর দোকানের সামনে রেখে ব্যস্ত হয়ে পরে। এমন সময় আসামী মোঃ আক্কেল আলী(৪৫), পিতা আজাহার আলী, সাং কালাবিপাড়া, থানা চারঘাট, জেলা রাজশাহী, উক্ত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার সময় মটরসাইকেল চালক বুঝতে পেরে চোর চোর বলে চিৎকার করলে জনতা চোরকে মোটরসাইকেল সহ আটক করে পুলিশে ফোন করে।
ঘটনাস্থলে এসআই জাকারিয়া হাওলাদার সঙ্গীয় ফোর্স এসে আসামীকে হেফাজতে নিয়ে তল্লাসী করে টিভিএস হিরো হোন্ডা, বিভিন্ন জায়গায় চুরি করা দশটি মোটরসাইকেলের চাবি, ও একটি মোবাইল ফোন জব্দ করে। আসামীও উপরে উল্লেখিত সকল চুরির কথা স্বিকার করে।
জানা যায় আসামীর নামে চারটি চুরি সহ মোট ছয়টি মামলা ইতিপূর্বে রুজু করা ছিলো। ৪ জানুয়ারি ২০২৫ শনিবার বেলা ১২:৫০ ঘটিকায় পাবনা সদর থানায় মামলা রুজু হয়। মামলা নং ১০, ধারা ৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০।
