ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় ইমাম সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত 

এফ,আর,খান (আটঘরিয়া) পাবনা: 
জানুয়ারি ১২, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলায় ইমাম সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার ১১ জানুয়ারি সকাল দশটার সময় উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণ অনুষ্ঠিত ইমাম সম্মেলন ও সুধী সমাবেশ এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা আল্লামা পরিষদের প্রধান মাওলানা রাকিব উদ্দিন।
আটঘরিয়া উপজেলা ওলামা মাশায়েখ ও তাবলীগের সাথী ও ছাত্র জনতার আয়োজনে
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দাশুড়িয়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা সেকেন্দার আলী, মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।
উক্ত সম্মেলনে আয়োজকরা জানান ১০০ জন ইমাম, ৫০০ ছাত্র জনতা উপস্থিত ছিলেন। আগামী ৩১ জানুয়ারি ১,২ ফেব্রুয়ারী শুরায়ী নেজামের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।
ইমাম সম্মেলনের দাবি সমূহ গুলো হলো
রাতের অন্ধকারে তাবলীগের নিরীহ মুসরিম শান্তিপ্রিয় সাথীদের উপর অতর্কিত হামলাকারি সাদপন্থী/এতাতীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে,
পাবনা জেলার সকল মসজিদে সাদপন্থী এতাতিদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে,
সন্ত্রাসী সংগঠন হিসেবে দেশের প্রচলিত আইনে তাদেরকে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!