পাবনার আটঘরিয়া উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।
রবিবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা যুবদলের আয়োজনে দেবোত্তর ইউনিয়নের সিংহরিয়া গণির বটতলা ৯ নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির নেতা সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আব্বায়ক মোশারফ হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপির নেতা আব্দুল মালেক মোল্লা।
অন্যদের মধ্যে উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারিক, ৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফি, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম রবি, যুবদলের যুগ্ন আহবায়ক ভিপি আব্দুল বারীক,
যুবদল নেতা আরিফ, নুরনবী, ইউনিয়ন বিএনপি সদস্য আমিনুদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, যুবদল নেতা আবু সাঈদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
