পাবনা রাধানগর রথঘর মোড় থেকে ভুয়া চিকিৎসক আটক করা হয় বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ বেলা ১২ঃ০০ ঘটিকার সময়।
রোগীর অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত তাকে আটক করে ১ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১৪ দিনের কারাদণ্ড প্রদান করে।

জানা যায় দীর্ঘদিন যাবৎ পাবনা সদর উপজেলার এডওয়ার্ড কলেজ এলাকার স্থানীয় বাসিন্দা ফার্মেসী দোকানদার মোঃ রাজু ঔষধ বিক্রির পাশাপাশি হঠাৎ করেই ডাক্তার বনে যায়। একপর্যায়ে তিনি পাইলস রোগ বিশেষজ্ঞ সাইনবোর্ড টাঙিয়ে সরল মানুষদের ঠকাতে থাকে। কোন রকম ডিগ্রী বা প্রশিক্ষণ না থাকলেও রোগীকে গোপন কক্ষে নিয়ে পুরোনো লোহা গরম করে রোগীর পশ্চাতে ছুয়ে গ্রাম্য কবিরাজির মত চিকিৎসা দিতে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী রোগী আপত্তি করে বসে। এক পর্যায়ে রোগী ও তার স্বজনরা ডাক্তারকে বিভিন্ন জেরা করে সন্দেহ প্রশন করে যে ইনি কোন চিকিৎসক না।
তারপর ভোক্তা অধিকারে এসে লিখিত অভিযোগ করলে ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা ও ভুয়া চিকিৎসকের স্বীকারোক্তি পায়। তৎক্ষনাৎ তাকে শাস্তি প্রদান করে জেল হাজতে পাঠানো হয় এবং চিকিৎসালয়টি বন্ধ করে দেয়া হয়।
