ঢাকাশনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

আর্ত মানবতার সেবা আমাদের আদর্শ’ এই স্লোগান সামনে রেখে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপর ১২ টায় উপজেলা রোডস্থ আড্ডাখানা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক এম. আনিসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি পল্লী চিকিৎসক মো. সবুজ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক মো. আক্কাস আলী, কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক ও পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক আঃ সালাম বাবু, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক পল্লী চিকিৎসক মীর আবু আজম সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক আলহাজ্ব মোনাব্বর হোসেন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মো. আবুল হাশেম ও বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক হাফিজুর রহমান হাফিজ এবং বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

এ সময় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলা, কুষ্টিয়া জেলা ও ঈশ্বরদী উপজেলা প্রতিটি শাখার সদস্যবৃন্দসহ প্রায় দুইশতাধিক পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী চিকিৎসক এ.কে.এম সামসুদ্দিন সুজন ও মো. শফিকুল আলম শফিক।

পরে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে পল্লী চিকিৎসক আনিসুর রহমানকে সভাপতি, মো. শফিকুল আলমকে সাধারণ সম্পাদক ও এ. কে. এম সামসুদ্দিন সুজনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!