বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ঈশ্বরদীতে দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
গত জুলাই-আগষ্টে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ঈশ্বরদী থানার দুটি পৃথক মামলায় উপজেলার চররুপপুর এলকার মো. আব্দুর করিম এর ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের সাবেক সাংহঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম (৪৫) ও উপজেলার চরমিরকামারী এলাকার মৃত এস, এম মহির উদ্দিন এর ছেলে ও সলিমপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য এস, এম মনোয়ার হোসেন (৪৮) কে ৯ ফেব্রুয়ারী ভোর রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, আজ ভোর রাতে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে ১০(৮)২৪ নং মামলায় গ্রেফতার করা হয় মোঃ সিরাজুল ইসলাম কে এবং (৪৫) ১২(৮)২৪ নং মামলায় এস এম মনোয়ার হোসেন কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদ্বয়কে কোর্টে প্রেরণ করা হয়েছে।
