ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় তিন চোর আটক করে পুলিশে সোপর্দ

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলায় ছাগল চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি  বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন দাশুড়িয়া ইউনিয়নের গুচ্ছ গ্রামের বিপ্লব (২৮), ঈশ্বরদী উপজেলার রাবেয়া (২০) পিতা: আব্দুর রাজ্জাক ও সুইটি খাতুন( ১৮)পিতা: সুজন। তারা সবাই একই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর গ্রামের মারুফ নামের এক যুবক দেখতে পান, একটি অটোগাড়িতে বসে থাকা এক ব্যক্তির সহযোগিতায় দুই নারী একটি ছাগল গাড়িতে তোলার চেষ্টা করছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাদের ধাওয়া করেন। এ সময় অভিযুক্তরা ছাগলটি ফেলে দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করেন। মারুফ ‘চোর চোর’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের আটক করে।
ছাগলের মালিক নাছিমা খাতুন (স্বামী: আব্দুল করিম) জানান, তার ছাগলটি খোলা অবস্থায় ছিল। রামনগর মসজিদের পাশে গেলে অভিযুক্তরা সেটি চুরি করার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি তার ছাগলটি ফিরে পান।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে আটক তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, এর আগে একই অঞ্চলের বিভিন্ন স্থান থেকে প্রায় ১৫ থেকে ২০টি ছাগল চুরির ঘটনা ঘটেছে। চুরির আতঙ্কে অনেক খামারি তাদের ছাগল বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!