পাবনার আটঘরিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব আটঘরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ প্রেস ক্লাব আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি ফজলুর রহমান খান ও সহ-সভাপতি ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান এবং উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, ফজলুর রহমান খান জাতীয় দৈনিক ভোরের ডাক ও নতুন বিশ্ববার্তা পত্রিকার আটঘরিয়া উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে, ইব্রাহিম খলিল জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি, খবর বাংলা পত্রিকার আটঘরিয়া উপজেলা প্রতিনিধি এবং জনতার কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
নবাগত ইউএনও তাহমিদুল ইসলাম সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আটঘরিয়ার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
