ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে আগাম শীতকালীন সবজি, সার বিতরণ 

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
অক্টোবর ১৬, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজি ও সার বিতরণ “শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 
আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৬ অক্টোবর বৃহস্পতিবারএসময় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মিনহাজুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা নাজিম উদ্দীন, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, মৎস্য কর্মকর্তা এএসএম নাজেম উদ্দিন,অতিরিক্ত কৃষি অফিসার শাহাবুদ্দিন,
কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান প্রমুখ। উপসহকারী কৃষি অফিসার জাহিদুল হক সহ কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না বলেন, আটঘরিয়া উপজেলা ও পৌর সভায় মোট ৪৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মিষ্টি কুমড়া,শসা,বেগুনের বীজ এবং ডিএপি সার ১০ কেজি,  এমওপি সার ১০ কেজি করে জনপ্রতি কৃষকের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও কৃষি অফিস থেকে এসকল কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হয়।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!