কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ, এমন একটি ঘটনা ঘটছে আটঘরিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরে।
চলতি বছর মৎস সপ্তাহ পালনে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তি কর্মসূচি থাকলেও ঢাকার মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে শোক পালনে এই কর্মসূচি স্থগিত করা হয়।
পরবর্তীতে বেশ কিছুদিন পর বুধবার (১৩ আগস্ট) সাংবাদিকদের না জানিয়ে গোপনে আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চত্রার বিল ও গম বিলে ৩৪২ কেজি মাছের
পোনার পরিবর্তে নামমাত্র ৫ থেকে ১০ কেজি মাছের পোনা ছাড়া হয় বলে স্থানীয়দের অভিযোগ, এ যেন শুভংকরের ফাঁকি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার ও উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম, তাদেরকে কোন কিছু বুঝতে না দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাসিম এমন কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে।
এসময় স্থানীয় সাংবাদিকদের না জানালেও ২/১ জন সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে নামমাত্র মাছের পোনা ছেড়ে দেওয়া হয়, যা রীতিমত মত শুভংকরের ফাঁকি
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
