পাবনার আটঘরিয়া উপজেলার চকচৌকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দোগাছি আইয়ুব খান স্মৃতি সংঘ ও পরানপুর পিপি আই একতা সংঘ অংশ গ্রহণ করে। দোগাছি আইয়ুব খান স্মৃতি সংঘ পরানপুর পিপি আই একতা সংঘ কে ৪–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে এবং পিপি আই একতা সংঘ রানার্সআপ হয়েছে।
গত ২২আগষ্ট শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন আবু ইউছুপ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান রানা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একদন্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল করিম, রঞ্জু মিয়া, আব্দুল মালেক খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ধারা ভাষ্যকার ছিলেন হাফিজুর রহমান ও টুটুল হোসেন। খেলাটির শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি আতাউর রহমান রানা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
