ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউপি সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা) : :
আগস্ট ২৪, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য সরোবর হোসেন (৪৫) এর হোন্ডা দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে ২৪ আগষ্ট রবিবার বেলা আড়াইটার দিকে বাঔকোলা  ঘোনাপাড়া।

লক্ষীপুর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রানা জানান ইউপি সদস্য সরোবর হোসেন শরৎগঞ্জ থেকে বাড়ি যাচ্ছিল। এসময় আরো একটি মোটরসাইকেল আরোহী পাবনার দিকে আসার পথে মুখোমুখি সংঘর্ঘে গুরতর আহত হয়। তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। আশেপাশের লোকজন তাকে দ্রুতপাবনা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃতঘোষণা করেন।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!