পাবনার আটঘরিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে প্রধান শিক্ষকের কক্ষে এক অনারম্বর৷ অনুষ্ঠানের মাধ্যমে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্যদেন সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খান, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন, দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব মায়া, প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান রানা, প্রধান শিক্ষক মোঃ মাহাতাব উদ্দিনসহ স্থানীয় রাজনীতি নেতৃবৃন্দ ও ঐ বিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষকমন্ডলী।
এর আগে গত রবিবার (১৯ অক্টোবর) বিদ্যালয়ের মাঠে সদ্যসাবেক বিদায় প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খানের এক বিরাট বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
