ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে আগুন জ্বালিয়ে হরতাল, পুলিশের লাঠিচার্জ

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
জানুয়ারি ৪, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ, প্রিপেইড মিটার বিরোধী আন্দোলনে দায়ের করা ২০১ জনের বিরুদ্ধে নেসকোর মামলা প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে সচেতন নগরবাসী ফোরামের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে ঈশ্বরদীর বিভিন্ন সড়ক ও মোড়ে অবস্থান নেয় হরতাল সমর্থকরা। এ সময় ফতেমোহাম্মদপুর লোকোসেড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টায়ারে দেওয়া আগুন নিভিয়ে দেয়। একপর্যায়ে পুলিশ ও হরতাল সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ লাঠিচার্জ করে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানায়।

হরতালের কারণে ঈশ্বরদী বাজার ও পৌর শহরের প্রধান সড়ক স্টেশন রোডের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। সড়কে যানবাহন চলাচলও ছিল তুলনামূলক কম।

ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আহ্বায়ক আ. ফ. ম. রাজিবুল আলম ইভান জানান, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, ইতোমধ্যে বসানো মিটার অপসারণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ঈশ্বরদীবাসী স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নিয়েছে।

 

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!