পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট ) সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, সদ্য কারামুক্ত জননন্দিত মজলুম জননেতা শরিফুল ইসলাম তুহিন।
বক্তারা বিএনপি চেয়ারপার্সনের দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
