ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ডিবির মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স, পাবনা :
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনায় গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টা ১০ মিনিটে ঈশ্বরদী থানার আরামবাড়িয়া বাজারস্থ মাজারের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) সেলিম রেজা ও সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন।

গ্রেফতারকৃত যুবক হলেন—মো. অনিক মন্ডল (২০)
পিতা: মো. বাবু মন্ডল ঠিকানা: সাং-আরামবাড়িয়া শেখের চর, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা।

অভিযানে তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনের সার্বিক দিকনির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে ডিবি পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে।

জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়, “মাদক নয়, জীবন হোক আলোর পথে”— এ শ্লোগানকে সামনে রেখে তারা মাদকমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!