ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি ওমর ফারুক গ্রেপ্তার

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
আগস্ট ১৭, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মিছিলে হামলা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের বিলকেদার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ওমর ফারুক (২৪) লক্ষিকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং ওই এলাকার মুক্তার আলী প্রামাণিকের ছেলে।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এ বি এম মনিরুল ইসলাম জানান, গত বছরের ৪ আগস্ট দাশুড়িয়া ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলায় ওমর ফারুক তদন্তে আসামি হিসেবে প্রমাণিত হন। এতদিন পলাতক থাকার পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

উক্ত ঘটনায় আবু উসামা নামে এক শিক্ষার্থী মামলা দায়ের করেছিলেন। মামলায় ইতোমধ্যে একাধিক আসামি গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকলেও ওমর ফারুক আত্মগোপনে ছিলেন। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

এলাকাবাসী জানায়, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মারামারি, লুটপাট, সাধারণ মানুষকে জুলুম করা এবং বালু মহালে কর্তৃত্ব বিস্তারসহ নানা অভিযোগ ছিল। তার গ্রেপ্তারের খবরে অনেকে স্বস্তি প্রকাশ করেছেন।

 

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!