নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঈশ্বরদীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের বিভিন্ন মন্দির থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গণেশ সরকার, যুগ্ম সম্পাদক মিলন কর্মকার, পৌর হিন্দু মহাজোটের সভাপতি দেবদুলাল রায়, মৌবাড়ি ও ঠাকুরবাড়ি বারোয়ারী মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ, কোষাধ্যক্ষ প্রবীর বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক ও হিন্দু মহাজোটের যুগ্ম সম্পাদক মিলন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ চৌধুরী, বার্ষিকী সম্পাদক বিকি আগারওয়াল, ব্রাহ্মণ সংসদের বিনয় চক্রবর্তীসহ অসংখ্য সনাতন ধর্মাবলম্বী।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাক-ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন। স্থানীয় বিভিন্ন সংগঠন ও মন্দির কমিটি জন্মাষ্টমী উপলক্ষে নানা আয়োজন করে এ দিনটিকে স্মরণীয় করে তোলে।
