পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া বাজারে ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আসন্ন শীতকালীন মৌসুমে বীজের বাজারে অতিরিক্ত দামের কারসাজি, নকল বীজ বিক্রি ও অনিয়ম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঈশ্বরদী কৃষি কর্মকর্তা আব্দুল মোমেন।
অভিযানে ভাউচারবিহীন ও নকল ‘লাকি–৭’ বীজ বিক্রির দায়ে রিংকু বীজ ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মেয়াদহীন ও আমদানিবিহীন ওষুধ রাখার দায়ে মেসার্স ঔষধ বিপনীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
