ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
অক্টোবর ২২, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নবঘোষিত কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও অযোগ্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে – এমন অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবি জানিয়েছে ছাত্রদলের একাংশ।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন,“২১ অক্টোবর ২০২৫ তারিখে ঘোষিত ১২ সদস্য বিশিষ্ট ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে অযোগ্য ও ছাত্রলীগের পদধারী ব্যক্তিদের রাখা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে।”

তিনি দ্রুত নতুন করে যোগ্য ও ত্যাগী কর্মীদের সমন্বয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানান এবং কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবগঠিত ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবণ আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদ হাসান শান্ত, দপ্তর সম্পাদক রোহান প্রীত আহমেদসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন শেষে ঈশ্বরদী শহরে ছাত্রদল নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!