ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

“এবার দেশ গড়ার পালা” তারেক রহমানের আহ্বান

মোতাহারুল ইসলাম, বার্তা সম্পাদক:
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে দেশ গড়ার জন্য সব পক্ষের সহযোগিতা কামনা করেছেন।

তিনি বলেন,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। ভোটে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধ। এবার আমাদের দেশ গড়ার পালা। দেশ গড়তে আমরা সবার সহযোগিতা চাই।

তারেক রহমান আরও বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ বিএনপিকে বিজয়ী করেছে। এটি জনগণের বিজয়। আজ থেকে সবাই স্বাধীন। সবাইকে অভিনন্দন। দেশে সবার অংশগ্রহণে ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছে।

তিনি নির্বাচনে অংশ নেওয়া দলগুলো, বিশেষ করে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশের ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইন-শৃঙ্খলা ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সহযোগিতার আহ্বান জানান।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!