ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে মায়ের মৃত্যু 

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
অক্টোবর ১১, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে মারামারির সময় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের খয়েরদাইড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আয়শা বেগম (৭০)। তিনি ওই এলাকার মৃত আতর আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আয়শা বেগমের বাড়ির সামনে বারেক নামে এক ব্যক্তির মুদি দোকান রয়েছে। শুক্রবার রাতে ওই দোকানের সামনে গিয়ে পূর্বের একটি বিষয় নিয়ে কথা বলছিলেন আয়শা বেগমের ছেলে সালাম। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালাম ও দোকানদার বারেকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আয়শা বেগম। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!