ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়তে নারীরা প্রস্তুত-পুতুল

লালপুর (নাটোর) প্রতিনিধি :
অক্টোবর ২৬, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, যে দেশে ৫০ শতাংশ নারী ভোটার, সে দেশকে এগিয়ে নেওয়ার জন্য নারীদের প্রয়োজন সব থেকে বেশি। তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার জন্য নারীর জাগরণ মঞ্চ থেকে হাজার হাজার নারী একত্রিত হয়ে জানান দিচ্ছে তারা প্রস্তুত।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নারীর দীপ্ত পথচলায় পথ খুঁজে পাবে বাংলাদেশ, হাতে হাত রেখে শপথ করি -নতুন বাংলাদেশ গড়ি নারীর জাগরণ মঞ্চ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুতুল বলেন বিএনপি সরকার নারীর ক্ষমতায়নে নারীদের নামে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড দিবেন। সেই কার্ড দিয়ে নারীরা তার পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারবে।
তিনি আরো বলেন উন্নয়নের প্রথম ধাপে লালপুর-বাগাতিপাড়ায় নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, যাতে তাদেরকে এলাকার বাইরে গিয়ে কাজ করতে না হয়।

পুতুল আরো বলেন ঘরে বাইরের বৈষম্য দূর করার জন্য নারীদের নিজেকে প্রথমে আওয়াজ তুলতে হবে। নারীরা যদি জাগরনের আওয়াজ তোলে তাহলে তাকে কেউ দমিয়ে রাখতে পারবেনা।

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা হারুনার রশিদ (পাপ্পু), গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মোহাম্মদ আলী জিন্নাহ সহ বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!