ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি রিভলবারসহ এক ব্যক্তি গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
অক্টোবর ৫, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিষ্ঠালগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে সংস্থাটির তৎপরতা প্রশংসিত।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হকের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার দিবাগত রাত (০৫ অক্টোবর ২০২৫)১টা ৪০ মিনিটে চাটমোহর উপজেলার কুয়াবাসি উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে কুয়াবাসি বাজার থেকে কদমতলী বাজারগামী কাঁচা রাস্তার পাশের একটি স্থানে অবস্থানরত রিপন মন্ডল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আদম মন্ডলের ছেলে।

অভিযানকালে রিপনের নিকট থেকে একটি বিদেশি তৈরি রিভলবার উদ্ধার করে র‍্যাব।

পরবর্তীতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থার জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!