পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও নামধারী সাংবাদিক এস এম আদনান উদ্দিন চাঁদাবাজির দায়ে গ্রেফতার হয়েছেন।
এ ঘটনায় আজ শনিবার (২৩ আগস্ট) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল তাকে বহিষ্কার করেছে।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এস এম আদনান উদ্দিনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে সকল নেতা-কর্মীকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আদনান বিভিন্ন প্রতারণা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। সাম্প্রতিক সময়ে একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, আদনানের কর্মকাণ্ড দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তার ব্যক্তিগত অপরাধের দায় দল বহন করবে না।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
