ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনা হোমিওপ্যাথি কলেজে নতুন কমিটির পরিচিতি ও উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
অক্টোবর ১১, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালে নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি ও উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও নবগঠিত কমিটির সভাপতি (পদাধিকার বলে) জাহাঙ্গীর আলম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোঃ আব্দুস ছালাম এবং নব কমিটির সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।

সভায় কলেজের একাডেমিক ভবন নির্মাণ, প্যাথলজি ল্যাব স্থাপন, প্রাচীর নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি কলেজের সার্বিক উন্নয়নের স্বার্থে ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়।

আলোচনায় বক্তারা বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থায় হোমিওপ্যাথি একটি গুরুত্বপূর্ণ শাখা। এই প্রতিষ্ঠানকে আধুনিকায়ন ও মানোন্নয়নে সরকারি সহযোগিতা জরুরি। অতিথিরা কলেজের বর্তমান সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!