ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পাবনা-৪ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
জানুয়ারি ৪, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে দাখিল করা ৮টি মনোনয়নপত্রের মধ্যে ৭টি বৈধ ঘোষণা করা হয়েছে। ভোটার সমর্থক ফরমে ত্রুটি ও মামলার কারণ দেখিয়ে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থী হলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু

রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক মো. শাহেদ মোস্তফা

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন ধানের শীষ: হাবিবুর রহমান হাবিব, দাঁড়িপাল্লা: অধ্যাপক আবু তালেব মন্ডল,  স্বতন্ত্র: সিরাজুল ইসলাম সরদার, ইসলামী আন্দোলন: মাওলানা আনোয়ার শাহ, জাতীয় পার্টি: সাইফুল আজাদ মল্লিক, সিপিবি: সোহাগ হোসেন, নাগরিক ঐক্য: শাহনাজ হক

রিটার্নিং কর্মকর্তা জানান, বাতিল হওয়া প্রার্থীর জন্য বিধি অনুযায়ী আপিলের সুযোগ রয়েছে। নির্ধারিত সময় শেষে চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।

এদিকে জাকারিয়া পিন্টু জানিয়েছেন, তিনি দ্রুত আপিল করবেন এবং প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!