ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক শিক্ষায় পাবনা জেলার শ্রেষ্ঠ ইউএনও চাটমোহরের মুসা নাসের চৌধুরী

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
জুন ২, ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ পাবনা জেলার শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মনোনীত হয়েছেন মুসা নাসের চৌধুরী

শিক্ষার মানোন্নয়ন, প্রাথমিক শিক্ষার প্রসার এবং শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

চাটমোহর উপজেলা জুড়ে তাঁর এ অর্জনে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় শিক্ষাবিদ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়দের মতে, এই স্বীকৃতি চাটমোহর উপজেলার জন্য গৌরবের এবং শিক্ষা উন্নয়নে উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও অনুপ্রাণিত করবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!