ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি সরকার গঠন করলে শিক্ষা ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন করা হবে- তাইফুল ইসলাম টিপু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
অক্টোবর ২৫, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক অ্যাড. তাইফুল ইসলাম টিপু বলেন বেগম খালেদা জিয়ার সরকারের সময় শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। এছাড়াও খাদ্যের বিনিময়ে শিক্ষা ব্যবস্থা প্রকল্প চালু ছিল। কিন্তু বিগত সরকারের সময় তা বন্ধ করে দেয়া হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় গেলে সেই সকল ব্যবস্থা পুনঃরায় চালুর পাশাপাশি শিক্ষা ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন করা হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আড়বাব ইউনিয়নের বিভিন্ন এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথ সভায় এসব কথা বলেন তিনি।

টিপু বলেন আমরা শিক্ষকদের আন্দোলনে নৈতিক সমর্থন জানিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে আগামী দিনে শিক্ষকদের সকল সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন করে শিক্ষকদেরকে জাতীয়করণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন বিএনপি শান্তি,সাম্য ও উন্নয়নের রাজনীতি করে। বিএনপি কোন প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি।
টিপু আরো বলেন বিগত ১৭বছর ধরে ফ্যাসিবাদে নির্যাতনের শিকার সকল নেতাকর্মীদের পাশে থেকে তাদের খোঁজ নিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে আগামীর নতুন যে বাংলাদেশ গড়া হবে, সেই বাংলাদেশে লালপুর-বাগাতিপাড়ার সার্বিক উন্নয়নে আমি কাজ করে যেতে চাই।

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও লালপুর উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান, নাটোর জেলা ছাত্র দলের সহ সভাপতি এনামুল হক বিদুৎ, লালপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!