জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে বুধবার (৩ সেপ্টেম্বর) পাবনার বেড়া উপজেলার সি অ্যান্ড বি বাজারে অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর মধ্যে—মানিক কুমার দত্ত এন্ড ব্রাদার্স-কে আইনটির ৩৮, ৪৫ ও ৫২ ধারায় ৫ হাজার টাকা, মেসার্স বাবু ট্রেডার্স-কে ৪৫ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স আল বাকারা ট্রেডার্স-কে ৪৫ ধারায় ৩ হাজার টাকা এবং মেসার্স মন্ডল ফার্মেসি-কে ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, বাজারে ন্যায্যমূল্য, মানসম্মত পণ্য সরবরাহ ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় সহায়তা করে পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস টিম।
