ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

যুবদলের নাম জড়িয়ে মিথ্যা সংবাদ; সংবাদ সম্মেলনে প্রতিবাদ

হাবিবুর রহমান, সম্পাদক ও প্রকাশক
অক্টোবর ২, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়ন যুবদল বৃহস্পতিবার  (২অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জিরা চোরাচালানের ঘটনায় তাদের নাম উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার করা নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সংবাদ সম্মেলনটি সলিমপুর ইউনিয়ন যুবদল কার্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে আহ্বায়ক মোঃ সোহেল রানা সুমন মালিথা লিখিত বক্তব্যে জানিয়েছেন, গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ ভাড়ইমারী এলাকায় জিরা চোরাচালানের অভিযোগে মোঃ নাজমুল মালিথা, মোঃ তামিম কাউছার এবং মোঃ মোজাহার মালিথা কে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

তবে কিছু প্রিন্ট ও অনলাইন মিডিয়া মূল ঘটনা ছড়িয়ে দিয়ে আটককৃতদের সঙ্গে যুবদলের সম্পর্ক দেখানোর চেষ্টা করেছে। আহ্বায়ক সুমন মালিথা স্পষ্ট করে বলেন, “আটককৃতরা যুবদলের সঙ্গে কোনোভাবেই রাজনৈতিক ভাবে সম্পৃক্ত নয়। শুধু বিএনপি ও যুবদলের সুনাম হ্রাস করার জন্য এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।”

তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি বা সংগঠনের সুনাম ক্ষুণ্ন না হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন , যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।

 

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!