ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ইটভাটা মালিকসহ গ্রেফতার-২

লালপুর (নাটোর) প্রতিনিধি:
জুন ১৪, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুরে আবাদি জমি থেকে গভীর রাতে অবৈধ ভাবে মাটি কেটে পরিবহনের অভিযোগে ইটভাটা মালিকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর (ভেকু) ও একটি ট্রাক জব্দ করা হয়।

শনিবার (১৩ জুন ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

লালপুর থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জয় কুমার সঙ্গীয় ফোর্সসহ মঞ্জিলপুকুর এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। এ সময় নাজিরুল রহমানের আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ঘটনাস্থল থেকে BBR ইটভাটার মালিক মো. রফিকুল ইসলাম (৪০) এবং ভেকু চালক মো. মেহের আলী (৪০)কে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন পালিয়ে যায়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি এক্সকেভেটর (ভেকু) এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী লালপুর থানায় একটি মামলা দায়ের শেষে গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!