নাটোরের লালপুরে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২দিন ব্যাপি আন্তঃশ্রেণী ক্বেরাত, কবিতা আবৃত্তি ও ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮অক্টোবর) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খাজা মোঃ ইলিয়াস হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হারুনার রশিদ পাপ্পু বলেন খেলাধুলার জন্য এক সময় লালপুর সারা দেশের কাছে পরিচিত ছিল। লালপুরে খোলোয়াড়রা জাতীয় পর্যায়ে দেশের জন্য খেলেছেন। তোমরাও খেলাধুলায় তোমাদের নৈপূর্ণতার মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেদের নাম সংযুক্ত করবে বলে আমি মনে করি।
তিনি আরো বলেন লালপুর উপজেলার কোন শিক্ষার্থী মাদকের সাথে সর্ম্পৃক্ত থাকবে না। তারা পড়াশুনার পাশাপাশি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকবে।
এর আগে বিদ্যালয়ের অষ্টম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলার উদ্বোধন করেন । খেলায় ফলাফল অমীমাংসিত থাকায় পরে ট্রাইব্রেকার দশম শ্রেণি ৫-৪ গোলে অষ্টম শ্রেণিকে পরাজিত করে।
