নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০জুন ২০২৬) দুপুরে পৌরসভার মিলনায়তনে পৌর প্রশাসক ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ বাজেট ঘোষনা করেন।
২০২৬-২৭ অর্থ বছরের ৩১কোটি ৪২লক্ষ ৭৯হাজার ৪৫৮টাকা বাজেটের মধ্যে রাজস্ব খাতে প্রস্তাবিত মোট আয় ৫কোটি ৪৯লক্ষ ৮৩হাজার ৪৫৬টাকা, প্রকল্পসহ উন্নায়ন খাতে মোট আয় ২৫কোটি ৯২লক্ষ ৯৬হাজার ২ টাকা।
রাজস্ব খাতে প্রস্তাবিত মোট ব্যায় ৫কোটি ৪৫লক্ষ ৮০হাজার টাকা, প্রকল্পসহ উন্নায়ন খাতে মোট ব্যায় ২৫কোটি ৩৮লক্ষ ৫০হাজার টাকা। রাজস্ব উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৪লক্ষ ৩হাজার ৪৫৬ টাকা।
উন্মুক্ত বাজেট সভায় পৌর প্রশাসক বরকত উল্লাহ বলেন, এই বাজেটটি বাস্তবমুখী ও জনকল্যাণমূলক পরিকল্পনার ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, পরিচ্ছন্নতা ব্যবস্থার আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই বাজেট বাস্তবায়নে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। পৌরবাসীর জীবনমান উন্নয়নে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চলনায় বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) ও সমন্বয় কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম, ডাঃ মোঃ মনজুর রহমান মোঃ আওলাদ হোসেন, মোঃ মিজানুর রহমান, অসিত কুমার পাল, মোছাঃ নার্গিস সুলতানা, হিসাব রক্ষক শাহীন আলম সহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
