ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি :
জুন ১৬, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

 

নাটোরের লালপুরে পদ্মা নদীর চরে একটি স্যালো ইঞ্জিন চালিত নৌকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাহাবুল ইসলাম (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুরে উপজেলার রাইটার চর এলাকার পদ্মা নদীর পাড়ে থেকে একটি স্যালো ইঞ্জিন চালিত নৌকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাহাবুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পৌর এলাকার সাড়া গোপালপুর গ্রামের ইউনুস প্রামানিকের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (১৬ জুন ২০২৬) রাত পৌনে ২টা থেকে রাত আড়াইটার মধ্যে কোন এক সময় চরে মোটরসাইকেল চালিয়ে ৫ থেকে ৬জন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা নদীর কিনারার কাছাকাছি থেকে এলোপাথারি গুলি করলে মাছ ধরা নৌকায় থাকা সাহাবুল ইসলাম গুলিবিদ্ধ হন। এসময় তার সঙ্গে থাকা রবিউল ইসলাম অতঙ্কিত হয়ে নদীতে ঝাপ দিয়ে নিজেকে রক্ষা করেন।

ঘটনার খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাইটার চর থেকে মঙ্গলবার বিকেল ৩টার দিকে পদ্মা নদীর তীরে একটি নৌকার ভেতরে গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় নিহত সাহাবুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, নিহতের ডান কাধের পিছনে গুলিবিদ্ধ হয়ে সামনের বাহুর অংশ মাংসসহ হাড় ভেঙ্গে বের হয়ে যা। তাকে নৌকার ভেতরে রক্তাক্ত মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের বরাত দিয়ে পুলিশ আরো জানায় সাহাবুল ইসলাম ও রবিউল ২দিন পূর্বে বাড়ি থেকে নিজ ব্যবহৃত স্যালো ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মাছ ধরতে বের হয়েছিলেন।
ঘটনাস্থল থেকে একটি কালো স্যালো ইঞ্জিন চালিত মাছ ধরা নৌকা উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রস্তুত ও পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত সাহাবুল ইসলাম পদ্মা নদীতে মাছ ধরতেন। তবে কে বা কারা এ ঘটনায় ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নাই। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৯ জুন মঙ্গলবার পদ্মা নদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজিজুল হক ঝড়ু (৩৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও নদীতে স্যালো ইঞ্জিনচালিত নৌকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরেকটি লাশ উদ্ধারের ঘটনা এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ধারাবাহিক এসব সহিংস ঘটনায় চরাঞ্চলের সাধারণ মানুষ চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!