নাটোরের লালপুরে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে ডুবে আকাশ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার তিলকপুর বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ লালপুর ওই একই উপজেলার তিলকপুর গ্রামের শাহীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করছেন স্থানীয় ইউপি সদস্য রজব আলী।
স্থানীয় সূত্রে জানাযায় পদ্মা নদীর তীরে আকাশ তার সহপাঠীদের সাথে ফুটবল খেলধুলা করছিল। খেলার সময় ফুটবল নদীর পানিতে পড়লে বল তুলতে গিয়ে আকাশ নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে নদী থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে লালপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন এব্যাপারে লালপুর একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
