নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নদীতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ওই দুই শিক্ষার্থীরা হলেন ফরিদ (১২) ও গোলাম রব্বানী (১৩)। ফরিদ লালপুর উপজেলার নওপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে ও গোলাম রব্বানী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দড়িল্লা গ্রামের রবিনের ছেলে। তারা দুজনে নওপাড়া হাজী আফসার আলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার হাফেজ শাখার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানাযায় দুপুরে ১২টার সময় মাদ্রাসার হুজুর আল আমিন হোসেনের সাথে ২০জন শিক্ষার্থী নদীতে গোসল করতে নামে। এসময় তাদের মধ্যে থেকে ফরিদ ও গোলাম রব্বানী নদীর তীব্র স্রোতের মুখে পড়ে নদীতে ডুবে যায়।
পরে স্থানীয়রা লালপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহয়তায় উদ্ধার কাজ শুরু করেন পরে দুপুর ২টার দিকে রাজশাহী থেকে একটি ডুবুরি দল এসে তাদের সাথে উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার কাজে ডুবুরি দল যুক্ত হওয়ার পর বিকেল ৩টা ১০ মিনিটে ফরিদের লাশ ও ৩টা ৪০মিনিটে গোলাম রব্বানীর লাশ উদ্ধার করা হয়।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লতিফুল বারী জানান লালপুর ফায়ার সার্ভিস ও রাজশাহীর একটি ডুবুরি দল নিয়ে নিখোঁজ ২শিক্ষার্থীকে উদ্ধারে কাজ শুরু করেন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হয়। দীর্ঘ ৩ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
