ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে পাখি শিকারে নিষেধ করায় যুবককে গুলি

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
অক্টোবর ৫, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় রিপন কাজী নামের এক যুবক কে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে।
রবিবার (৫অক্টোবর) সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন কাজী কলসনগর এলাকার আনসার আলী কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায় সকালে কলস নগর এলাকার (কাজীপাড়া) রিপন কাজীর বাড়ির সামনে ভবানীপুর এলাকার আব্দুল আলীমের ছেলে জাহিদ (২৫), আব্দুল জলিলের ছেলে সামাউন (৩০) ও একরাম আলীর ছেলে আশরাফুল (৩২) তিন যুবক এয়ারগান দিয়ে রিপন কাজীর বাড়ির সামনে পাখি শিকার করছিলেন। এসময় রিপন কাজী তাদেরকে পাখি শিকার করতে নিষেধ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে জাহিদ তার হাতে থাকা এয়াগান দিয়ে রিপন কাজীর পেটে গুলি করলে রিপন কাজী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে রিপন কাজী কে গুরুতর আহত অবস্থায় লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এসময় স্থানীয় লোকজন ঘটনা স্থল থেকে এয়ারগান সহ তাদের ৩জনকে আটক করে লালপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে ১০০সিসি একটি মোটরসাইকেল,একটি এয়ারগান সহ তিন জনকে আটক করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রত্রিয়াধীন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!