ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

লালপুর (নাটোর) প্রতিনিধি :
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৫:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

বুধবার (৩সেপ্টেম্বর) বিকেলে লালপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নর্থবেঙ্গল সুগার হাইস্কুল মাঠে থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর বাজারে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানার শারমিন পুতুল, নাটোর জেলা বিএনপির সদস্য, ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইয়াসির আরশাদ রাজন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিস্টু, হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আসলাম, উপজেলা যুবদলের সদস্য সাকিবুল আলম সুলভ, গোপালপুর পৌর যুবদলের আহ্বায়ক সেলিম রেজা ভূবন, নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন, লালপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রায়হান কবির সুইট সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!