পাবনার ঈশ্বরদীর মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকালে দীশারী সেবা সংঘের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছলিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওহিদুল মেম্বার, জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম খন্দকার, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, রাসেল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
