নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপদেষ্টা ফজলুর রহমান পটল এর ৯ম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১১আগস্ট) বিকেলে উপজেলার গৌরীপুর গ্রামে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন নেতাকর্মীরা।
কবর জিয়ারত শেষে ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি, লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নাটোর জেলা বিএনপির সদস্য, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল এর বড় ছেলে ডা. ইয়াসির আরশাদ রাজন বলেন আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে, আগামীর লালপুর-বাগাতিপাড়া কোন দিকে ধাবিত হবে তা নির্ধারন করবে এই তরুন প্রজন্ম।
তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি পরিস্কার বার্তা জানিয়েছেন সারা দেশে কোন রকম অন্যায় অনিয়ম দুর্নীতিকে ছাড় দেওয়া হবে না। যেখানে অন্যায় অনিয়ম হবে সেখানে এই তরুনর প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনাদের কারো মধ্যে আওয়ামী ফ্যাসিবাদের চরিত্র যেন দেখা না যায়।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লুলু, অ্যাডভোকেট ফিরোজ হোসেন, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাঈনুল ইসলাম বিপ্লব, যুবদল নেতা সাকিবুল আলম সুলভ, ভূবন সহ লালপুর ও বাগাতিপাড়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল ২০১৬ সালের ১১ আগস্ট ভারতের রবীন্দ্রনাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
