লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুরে ৪৫পিস ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল করিম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই ২০২৬) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত রেজাউল করিম উপজেলার হাঁসবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী সেকেন কসাইয়ের ছেলে।
লালপুর থানা সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় রবিবার (১২ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহরকয়া গ্রামের পেয়াদার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ রেজাউল করিম এর নিকট থেকে ৪৫পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান এঘটনায় রেজাউল করিমের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
